সভায় গেলেই করা হবে এলাকা ছাড়া! পোস্টারের তলায় দেওয়া হল হুমকি

এলাকা থেকে যারা বিজেপির সভায় যাবেন, তাঁদের প্রত্যেককে এলাকা ছাড়া করে দেওয়া হবে । ”জয় বাংলা” নামে এই পোস্টার ঘিরে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল চুঁচুড়ায় ।

আগামী ২৯শে নভেম্বর কলকাতায় বিজেপির প্রতিবাদ সভা রয়েছে । সেই প্রতিবাদ সভা সংক্রান্ত চুঁচুড়ার কেউটা বটতলা এলাকায় বহু দেওয়ালে আটকানো হয়েছে পোস্টার । বিজেপির এই সকল পোস্টারগুলির নীচে সাদা কাগজে লাগানো লেখা রয়েছে, কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না; এলাকা থেকে যারা এই সভায় যাবেন তাদের এলাকা ছাড়া করে দেওয়া হবে ।

এই ঘটনায় বিজেপি নেতা সুরেশ সাউ-এর অভিযোগ, এই পোস্টার কাণ্ডে যুক্ত তৃণমূল কর্মীরা । তবে এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube