দিকে দিকে উদ্ধার হয়ে চলেছে বোমা!

মুর্শিদাবাদের সুতিতে উদ্ধার হল বালতি ভর্তি তাজা বোমা । রবিবারের সকালে এই বোমা উদ্ধারকে ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য । স্বভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা ।

ফের তাজা বোমা উদ্ধার হল মুর্শিদাবাদে । মুর্শিদাবাদের সুতি থানার বাউরিপুনি এলাকা থেকে আবারও বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হল । স্থানীয় মানুষজন জানান, বাংলা এবং ঝাড়খন্ড সীমান্তবর্তি এলাকা বাউরিপুনি; সেই এলাকায় জঙ্গলের মধ্যে বালতি ভর্তি তাজা বোমা রাখা ছিল ।

রবিবার সকালে তাজা বোমা দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায় । তড়িঘড়ি খবর দেওয়া হয় সুতি থানার কাঁদুয়া বিট হাউসে । খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । ঘটনাস্থলে গিয়ে পুলিশ দ্রুত ঘিরে ফেলে গোটা এলাকা । খবর দেওয়া হয় বোম স্কোয়াডের টিমকে । বোম স্কোয়াডের টিম আসার পর নিষ্ক্রিয় করা হবে উদ্ধার হওয়া বোমগুলো । তবে এদিন কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube