বিষ দিয়ে হত্যা করা হল কুকুর ছানাদের !

অমানবিকতার চরম নিদর্শন পাওয়া গেল শিলিগুড়িতে । ১৪ টি পথ কুকুরের বাচ্চাকে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল । এমনই এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের রানা বস্তি সংলগ্ন এলাকায় । শনিবাবের এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় বাসিন্দা সহ শহরের বিভিন্ন পশুপ্রেমী সংগঠনগুলিও ।

জানা গিয়েছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে কুকুর ছানাদের খাবার দিতে পৌঁছান স্থানীয় এক যুবক ।তবে কুকুর ছানাদের যথাস্থানে না দেখতে পেয়ে আশেপাশে খোঁজ শুরু করেন তিনি । এরপর তাঁর নজরে আসে ড্রেনের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে কুকুর ছানাগুলি । ঘটনার পরই তড়িঘড়ি খবর দেওয়া হয় পশুপ্রেমী সংগঠন এবং শিলিগুড়ি থানার পুলিশকে ।

পশুপ্রেমী সংগঠন ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় । ড্রেন থেকে উদ্ধার করা হয় ১০টি কুকুর ছানার মৃতদেহ । তবে আরও ৪টি কুকুর ছানা এখনও নিখোঁজ রয়েছে বলেই খবর । সূত্রের খবর, উদ্ধার হওয়া কুকুর ছানাগুলির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পশু হাসপাতালে । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । এদিনের ঘটনায় স্থানীয়দের অভিযোগ, এলাকায় বহুতলের নীচে কুকুর ছানাগুলোর ঘোরাঘুরি করা অনেকেরই অপছন্দের কারণ হয়ে দাঁড়িয়েছিল; সেই কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube