নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেফতার ২

ফরাক্কাতে নিষিদ্ধ কফ সিরাপ, ফেন্সিডিল, সহ গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে । একই সঙ্গে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয় দু’টি মোটর বাইক । ইতিমধ্যেই শনিবারের এই ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ ।

মুর্শিদাবাদে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল । সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, এদিন ১৯৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হল দুই জনকে । ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কার জয়রামপুর লিচু বাগানে কাছে ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে গতকাল রাতে ফরাক্কার জয়রামপুর লিচু বাগানের কাছে দুই জনকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছে থাকা আটটি বস্তাত থেকে ১৯৫০ বোতল ফেনসিডিল সহ দু’টি মোটর বাইক উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ । এদিনের ঘটনায় ধৃতদের নাম মানসারুল হক ও সেন্টু সেখ । মানসারুলের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা জয়রামপুরে ও সেন্টুর বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা শিবনগরে ।

এদিন কী উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি ফরাক্কার জয়রামপুর লিচু বাগানে ফেনসিডিল নিয়ে এসেছিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ । রবিবার সকালে ধৃত দুই ব্যক্তিকে ১৪ দিনের পুলিস হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে । অন্যদিকে পুলিশের প্রাথমিক অনুমান এই দুই ব্যক্তি ফেনসিডিলগুলি অন্য কাউকে দেওয়ার উদ্দেশ্য এখানে জমা করে ছিল বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube