বচসার জেরে গলায় কাঁচি ঢুকিয়ে খুন যুবক

।। স্বর্ণালী মান্না ।।

চিংড়িঘাটার কাছে শান্তিনগর এলাকায় খুন হয়ে গেলেন এক যুবক । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শনিবার বিসর্জনে জোরে গান বাজানো নিয়ে এদিন শুরু হয় বচসা । জোরে গান বাজানর প্রতিবাদ করায় সাহেব আলির গলায় কাঁচি ঢুকিয়ে দেয় অভিযুক্ত বিট্টু সর্দার । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।

বিসর্জনে জোরে গান বাজান নিয়ে বেঁধে যায় তুমুল বচসা । সেই বচসা অবশেষে গড়ায় খুনে । স্থানীয়দের আরও অভিযোগ বিট্টু সর্দার ও তাঁর স্ত্রী সাহেব আলিকে মারধরও করেন এদিন । বাকবিতণ্ডার পর ২২ বছর বয়সী সাহেব আলির গলায় কাঁচি ঢুকিয়ে দেন বিট্টু । সূত্রের খবর ইতিমধ্যেই বিট্টু ও তাঁর স্ত্রীকে আটক করে জেরা করা শুরু করে দেন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ । পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরাও ।

গতকাল রাতের ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সাহেব আলিকে উদ্ধার করে বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন । ঘটনার জেরে এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনা । সাহেব আলির মৃত্যুর পর বিট্টু সর্দারের বাড়িতে চড়াও হন এলাকার বাসিন্দারা ।

পুলিশ সূত্রে জানা যায় একাধিক অসামাজিক কাজের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে এই বিট্টু সর্দারের । শনিবার রাতেই পালিয়ে যায় বিট্টু । রবিবার তাঁকে গ্রেফতার করার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশ আধিকারিকদের ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করে দেন । এরপর তাঁকে ফের এলাকায় দেখতে পেয়ে তাঁর উপর চড়াও হন এলাকাবাসীরা । এদিনের এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube