ধর্ষনের জেরে আত্মঘাতী নাবালিকা!

মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত যশোহরি এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মোটরবাইকে করে তুলে নিয়ে যায় দুই যুবক । শুক্রবার তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় খড়গ্রাম থানার চন্দ্রসিংহবাটি গ্রামে । শুধু তাই নয়, ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ওই দুই যুবকের বিরুদ্ধে । এই ঘটনার জেরে অভিমানে, অপমানে নিজের বাড়িতে শনিবার সকালে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী হয় সেই নাবালিকা ।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই নাবালিকার সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল জুয়েল শেখ নামের খড়গ্রাম থানার অন্তর্গত চন্দ্রসিংহবাটি গ্রামের বাসিন্দার । সূত্রের খবর, ওই নাবালিকাকে শুক্রবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক কান্দি থানার যশোহরি গ্রাম থেকে তুলে নিয়ে যাওয়া হয় । পাশাপাশি আনা হয় ও নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগও ।

জানা যায় ঘটনার পর ওই নাবালিকাকে নিজেদের বাড়ি নিয়ে যায় জুয়েল । জুয়েল পরিবারের পক্ষ থেকে এই নাবালিকাকে সারা রাত মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ উঠেছে । ভোর হতেই ওই নাবালিকাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে জুয়েল সেখের বিরুদ্ধে । এরপর ওই নাবালিকা নিজের বাড়ি ফিরে আসে । শনিবার সকালে নিজের বাড়িতে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করে ওই নাবালিকা ।

শনিবার সকাল ৭ টা নাগাদ ওই নাবালিকার চিৎকার শুনে তাঁর পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের জন্য কান্দি থানার পুলিশ মৃতদেহ কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

ইতিমধ্যে নাবালিকার পরিবারের পক্ষ থেকে জুয়েল সেখ সহ মোট ৩ জনের বিরুদ্ধে কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে । নাবালিকার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । শনিবার দুপুরে ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube