বাধার মুখে থমকে যাচ্ছে উত্তরকাশীর উদ্ধারকাজ

।। স্বর্ণালী মান্না ।।

জোরকদমে চলছে উত্তরকাশীর উদ্ধারকাজ । তবে এখনও দিনের আলো দেখতে পেলেন না টানেল বন্দী শ্রমিকরা । বারবার বাধার সম্মুখীন হচ্ছে উদ্ধারকাজ । ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে ১৪ দিন । বারবার যন্ত্র বিকল হয়ে যাওয়ায় থমকে যাচ্ছে উদ্ধার কাজ । কবে মুক্তি পাবেন ৪১ জন শ্রমিকরা, সেই উত্তর নেই কারোর কাছে ।

আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে আনা হয়েছিল অত্যাধুনিক যন্ত্র । বৃহস্পতিবার অগার মেশিন এনে খননের কাজ শুরু করা হয়েছিল । সকলেই তখন দেখেছিলেন আলোর দিশা । মনে করা হয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মুক্তি পাবেন আটকে পড়া শ্রমিকরা । তবে শুক্রবার বিকল হয়ে যায় সেই যন্ত্র । অত্যাধুনিক পথ ত্যাগ করে অবশেষে উদ্ধার কারীরা হাতে তুলে নিয়েছিলেন শাবল ।

তবে যতক্ষণ না বের করে আনা যাচ্ছে শ্রমিকদের, ততক্ষণ তাঁদের কাছে পাঠানো হচ্ছে খাবার । একে অপরের সাথে খেলা করে ব্যস্ত রাখছেন নিজেদের । তৈরি রাখা হয়েছে উদ্ধারের পরের পদক্ষেপও । টানেল বন্দী শ্রমিকদের জন্য ফাঁকা রাখা হয়েছে উত্তরকাশী জেলা হাসপাতালের ট্রমা ইউনিট ও আইসিসিইউ বেড । তবে তার আগে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে গোটা দেশ । কবে সুড়ঙ্গ থেকে বেরোতে পারবেন তাঁরা? আশায় বুক বাঁধছেন শ্রমিকদের পরিবারগুলিও  ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube