জন্মদিনে যেতে চেয়েছিলেন দুবাই, উপহার না পেয়েই হত্যা স্বামীকে!

।। স্বর্ণালী মান্না ।।  

সামনেই ছিল তাঁর জন্মদিন । স্বামীর কাছে উপহার চেয়েছিলেন ‘দুবাই ভ্রমণ’ । তবে মনের মতন উপহার দিতে পারেননি স্বামী । সেই ‘অপরাধে’ স্ত্রী রেণুকার হাতে প্রাণ খোয়াতে হল স্বামী নিখিল খান্নাকে । শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে । 

জন্মদিনে রেণুকাকে দুবাই নিয়ে যেতে রাজি হননি নিখিল । রাগে নিখিলকে ঘুশি মেরে দেন রেণুকা । ফলে গুরুতর আহত হন নিখিল । নাক সহ ভাঙে তাঁর বেশ ক’টি দাঁতও । অতিরিক্ত রক্তক্ষরণের জেরে জ্ঞান হারান নিখিল । মৃত্যু হয় ৩৬ বছর বয়সী ব্যবসায়ী নিখিল । তাঁকে খুন করার জেরে পুলিশের হাতে গ্রেফতার হন ৩৮ বছর বয়সী রেণুকা । এদিনের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু করা হয় তাঁর বিরুদ্ধে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অশান্তি চলছিল এই দম্পতির মধ্যে । স্ত্রী  তাঁর স্বামীর কাছ থেকে নিজের জন্মদিন উপলক্ষে দুবাই নিয়ে যাওয়ার বায়না করেছিলেন বলে জানা যায় স্থানীয় সূত্রে । পাশাপাশি জানা যায়, অন্যান্য আত্মীয়দের জন্মদিনে দিল্লিও যেতে চেয়েছিলেন রেণুকা ।তবে সেই অনুরোধও নিখিল রাখেননি বলেই জানা গিয়েছে এদিন ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube