খাস কলকাতায় এলোপাথাড়ি কোপের শিকার যুবক!

চিৎপুর এর পর ময়দান । ছবিটা সেই একই রয়ে গেল । ২৪ ঘণ্টা পার হতে না হতেই শহরে ফের যুবককে এলোপাথাড়ি কোপ মারা হল । এদিনের ঘটনায় অভিযোগ উঠছে, ধাওয়া করে এক ব্যক্তিকে পেটে ছুরি মারা হয় । গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত ব্যক্তি । ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, জখম যুবকের নাম সৌরভ মল্লিক ; তাঁর বয়স হয়েছিল ৩২ বছর । তিনি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা বলেই সূত্র মারফত জানা যাচ্ছে । অভিযুক্ত যুবক ও তিনি একই জায়গায় কাজ করতেন বলে খবর ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন ময়দান চত্বরে দুপুর দু’টো নাগাদ দু’জনে বাদানুবাদে জড়িয়ে পড়েন । এর পর একটি ছোট ছুরি নিয়ে সৌরভকে আক্রমণ করেন অভিয়ুক্ত । তাঁকে ধাওয়া করে পেটে ছুরিও মারেন তিনি । সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় সৌরভকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদিকে অভিযুক্তকেও পাকড়াও করেছে পুলিশ ।

প্রসঙ্গত, শুক্রবার সকালে চিৎপুরে ঘটে যায় একই ধরণের ঘটনা । দুই যুবকের মধ্যে বচসা বেঁধে যায় । এরপরই একজন অপরজনকে এলোপাথাড়ি কপাতে শুরু করে । ঘটনায় মৃত্যু হয় বছর ২৯এর শেখ দুলারার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube