ফরাক্কাতে হেরোইন সহ গ্রেফতার ২

মুর্শিদাবাদে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ হেরোইন । ৩০৭ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হল দুই জনকে । শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার আকুরা ব্রিজের কাছে ।

গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ফরাক্কার আকুরা ব্রিজের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে দুই জনকে আটক করে পুলিশ । ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০৭ গ্রাম হেরোইন । পুলিশ সূত্রে জানা যায়, ধৃতরা হলেন ৪০ বছর বয়সী সুভাষ মন্ডল ও ৩৫ বছর বয়সী সঞ্জিৎ মন্ডল । এদিনের ঘটনায় জানা যায়, জড়িতদের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানার চড়সুজাপুরে ।

কী উদ্দেশ্যে ওই দুই ব্যক্তি ফরাক্কায় হেরোইন নিয়ে এসেছিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ । শনিবার সকালে ধৃত দুই ব্যক্তিকে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ । ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদনও জানানো হয়েছে বলে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube