শহরে আবারও ঘটে গেল ভয়াবহ এক অগ্নিকাণ্ড । শনিবার আগুন লাগে বড়বাজারের কটন স্ট্রীটে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন । জানা যাচ্ছে, মূলত শাড়ির গোডাউনে আগুন লেগেছে এদিন । পুলিশ সূত্র মারফত খবর, ব্যাংক থেকে এই গোডাউনটিকে ‘সিল’ করে দিয়ে যাওয়া হয়েছিল । দোকান থেকে জিনিষ বার না করার ফলে ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন কর্তৃপক্ষ ।
যেহেতু সংলিষ্ট শাড়ির দোকানটি অতিরিক্ত ঘিঞ্জি এলাকায় অবস্থিত তাই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে । তাই এই বিল্ডিংয়ের সমস্ত অফিস এবং গোডাউনে লোকেদের অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া হয়েছে । আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে, আগুন লাগে একটি ৫ তলা বাড়ির চতুর্থ তলায় । বেলা ২ টো নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা যায় । যেই দোকানে আগুন লাগে তার মালিকের নাম হরিশকুমার আগারওয়াল । জানা যাচ্ছে একটি প্রাইভেট ব্যাঙ্কের পক্ষ থেকে এই দোকানটি সিস করে দেওয়া হয় । আগুন লাগায় দোকানের মালিক এই প্রাইভেট ব্যাংকের কর্তৃপক্ষকে দোকানের ভিতর থাকা জিনিষ বের করে আনার অনুরধ জানিয়েছিলেন । তবে ব্যাঙ্ক সেই অনুরধ রাখেনি বলেই জানা গিয়েছে । দোকানের মালিকের কাছ থেকে জানা যায়অগ্নিকাণ্ডের জেরে ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এদিন ।
ঘটনাস্থলে এসেছেন স্থানীয় বিজেপি কাউন্সিলর মিনা দেবী পুরোহিত । তাঁর বক্তব্য , বড়বাজারে বারংবার এই ধরণের আগুন লাগে; কর্পোরেশনকে একাধিকবার বলা সত্বেও তারা সচেতন হননি । চারিদিকে তার ঝুলে বেড়ায় সেখান থেকে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় । পাশাপাশি তিনি জানান এই বিষয়ে আবারও তাঁরা কর্পোরেশনকে চিঠি দেবেন । এদিনের অগ্নিকাণ্ডে প্রাথমিক তদন্তে অনুমান, বন্ধ গোডাউনে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে । কোন অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না বলেই মনে করছেন পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

