বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু স্কুটি আরোহীর

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা পাঁচ মাইল এলাকায় বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি চালকের। স্থানীয় সূত্রে খবর এদিন সকালে গাড়াপোতার দিক থেকে বনগাঁর দিকে যাচ্ছিল ওই স্কুটি আরোহী। চাঁদা পাঁচ মাইল এলাকায় সামনের দিক থেকে আসা বালি বোঝাই লরি তাকে ধাক্কা মারে। মাথার উপর দিয়ে চলে যায় লরির চাকা।

ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে খবর মৃতের নাম গোপাল বিশ্বাস বয়স ৩০, সে বাগদা থানার বেয়ারা এলাকার বাসিন্দা। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় বনগাঁ বাগদা সড়কে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ, পুলিশ এসে মৃত দেহটিকে উদ্ধার করে। যান চলাচল স্বাভাবিক করে।

ঘাতক গাড়ির চালক পলাতক, ঘাতক গাড়িটিকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ এবং চালকের তল্লাশি চালাচ্ছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube