গাড়ি ও বাইকের সংঘর্ষে দুর্ঘটনার বলি ১!

রবিবার সাতসকালে ময়দান এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর । একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন । স্থানীয়দের দাবি অনুযায়ী, গাড়ি ও বাইকটির পাশাপাশি ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা ।

সাতসকালে ময়দান এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর । স্থানীয় সূত্রে জানা যায় সঙ্কটজনক অবস্থায় রয়েছেন আরও ২ ব্যক্তি । এদিন সকাল ৬ টা নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে ।

পুলিশ সূত্রে খবর, খিদিরপুরের দিক থেকে ময়দানের দিকে পাশাপাশি আসছিল গাড়ি এবং বাইক । বাইকে ছিলেন তিন তরুণ । গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় তিনজনই আহত হন । বাইক আরোহী বছর ১৯-এর মহম্মদ শাহজাহান আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয় । সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘাতক গাড়িটিকে ধরতে দ্রুত আশপাশের ট্রাফিক গার্ড নিয়ে আসা হয় । সতর্ক করে দেওয়া হয় অন্যান্য ট্রাফিক গার্ডদেরও । কিছুক্ষণের মধ্যেই কিড স্ট্রিটে গাড়িটির হদিশ মেলে বলে জানা যায় । ইতিমধ্যেই গাড়ি চালককে আটক করেছে ময়দান থানার পুলিশ । ডেকে পাঠানো হয়েছে গাড়ির মালিককেও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube