কাশ্মীরে নয়, এবার উত্তর বঙ্গের মাটিতে চাষ হবে কেশর । গবেষণার মাধ্যমে পরীক্ষামূলকভাবে চাষ করে বাজিমাত করে দেখিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । সেই পরীক্ষায় সফলতা মিলতেই এবার কেশর চাষে কৃষকদের জন্য নতুন দিশা দেখাতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট বিভাগ ( কোফাম ) ।
কোফাম বিভাগের এই সফলতায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের পাশাপাশি পাহাড়েও চাষে মিলেছে সফলতা । কালিম্পংয়ে পরীক্ষামূলকভাবে কেশর চাষে মিলেছে ওই সফলতা । সূদুর কাশ্মীর থেকে বীজ এনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগের গবেষণাগার ও পাহাড়ে শুরু হয়েছিল পরীক্ষামূলকভাবে চাষ । তাতেই সেই অসাধ্য সাধন করেছে কোফাম ।
বড় জমি নয় । জাআ যাচ্ছে, একদিকে ১০০ বর্গফুটের একটি ঘর থাকলেই কেশর চাষ করে মাসে আয় করতে পারা যাবে লক্ষ লক্ষ টাকা । বোঝাই যাচ্ছে, আগামীতে কেশর চাষের মধ্যে দিয়ে বেকার যুবক যুবতীদের আয়ের নতুন পথ দেখাতে চলেছে শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । গোটা দেশের মধ্যে এই প্রথম গবেষণাগারে কেশর চাষ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগ । মিলেছে সফলতাও । একইভাবে কালিম্পংয়েও পরীক্ষামূলকভাবে চাষ করে ১৫ দিনেই মিলেছে সফলতা ।
কালিম্পংয়ের আপার ইচ্ছের দাঁড়াগাঁওয়ে ৮০ টি বীজ দিয়ে পরীক্ষামূলকভাব চাষ করা হয় ।
স্যাফ্রন অর্থাৎ কেশর চাষ হয় মূলত ভারতের জম্মু কাশ্মীরে । কিন্তু পরীক্ষার জন্য কাশ্মীর থেকে কেশরের ১০০ টি বাল্ব (চারা গাছ) নিয়ে এসে প্রাথমিকভাবে তিনটি পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করে কোফাম বিভাগের আধিকারিকরা । একটি, বিশ্ববিদ্যালয়ের ল্যাবরটারিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে, দ্বিতীয়টি কালিম্পংয়ের জমিতে এবং অন্যটি বিশ্ববিদ্যালয় চত্বরের পোলি হাউসে হাইড্রোফোনিক পদ্ধতিতে করা হয় ।
এই তিনটি পদ্ধতির মধ্যে যেই পদ্ধতিতে কেশর চাষ সফল হবে সেই পদ্ধতি উত্তরবঙ্গের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে । সাধারণত বছরের অক্টোবর মাসে কেশর চাষের জন্য চারা রোপন করা হয় । এর ফুল পেতে প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লেগে যায় । কালিম্পংয়ে পরীক্ষামূলকভাবে ৮০ টি চারা রোপন করা হয় ২৮ অক্টোবর । আর ১৫ দিনের মধ্যেই সিংহভাগ ফুল ফুটেছে বলেই জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

