অবৈধ ভাবে ভারতে প্রবেশ করছিলেন তাঁরা ।সন্দেহ হওয়ায় শুরু হয় তদন্ত । গ্রেফতার করা হয় তিনজন বাংলাদেশী নাগরিককে । জানা যায় বাংলাদেশ থেকে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করেছে তিন যুবক । জানা যায় তাদের কাছে ছিল না কোন বৈধ পাসপোর্টও । শনিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদে ।
এদিনের ঘটনায় জানা যাচ্ছে, গ্রামে ঘোরাঘুরি করছিল তিন যুবক । অপরিচিত তিন যুবককে দেখে সন্দেহ হয় গ্রামের অন্যান্য বাসিন্দাদের । খবর দেওয়া হয় পুলিশকে । ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিন যুবকের ফোনের তল্লাশি নিতেই চক্ষু চড়কগাছ । তিন যুবকের মোবাইলেই মিলল বাংলাদেশের সিমকার্ড । ঘটনায় তিন বাংলাদেশি যুবককেই আটক করে পুলিশ ।
এমনই ঘটনা ঘটে গেল শনিবার মুর্শিদাবাদের রানিতলায় । পুলিশ সূত্রে জানা যায়, রানিতলা থানার অন্তর্গত কামারপাড়া এলাকা থেকে তিন যুবককে হাতেনাতে আটক করা হয় । পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রানিতলা থানার কামারপাড়া এলাকায় তিন যুবক ঘোরাফেরা করছিল । এমন সময় যুবকদের মতিগতির বিষয়টি গ্রামের বাসিন্দাদের নজরে খবর দেওয়া হয় পুলিশে । পুলিশের নজরে ঘটনাটি এলে তিনজনকে আটক করা হয় । আটক হওয়া তিন যুবকের নাম, জালেম শেখ , নুর আলম ও ইরান শেখ ।
তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায়, সেই তিন যুবকের বাড়ি বাংলাদেশের রাজশাহী এলাকায় । তারা বাংলাদেশী নাগরিক । তাদের কাছ থেকে কোনও বৈধ নথিপত্র পাওয়া যায়নি এদিন । এবং তাদের কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন ক্ষতিয়ে দেখে জানা যায় তাতে রয়েছে বাংলাদেশের সিম কার্ড । এড় পরেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে ।
কেন তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনও উত্তর এখনও পর্যন্ত জানা যায়নি । ইতিমধ্যেই তাদেরকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয় । অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার অপরাধে তাদেরকে গ্রেফতার করে পুলিশ । ইতিমধ্যেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

