নেশার ঘোরে এলাকায় অশান্তি! প্রতিবাদ করায় আক্রান্ত পরিবার

নেশা করে এলাকায় অশান্তি করছিলেন কিছু যুবক । শুক্রবার সেই ঘটনার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন ক্যানিংয়ের একই পরিবারের তিন সদস্য । ঘটনায় জড়িত অভিযুক্তদের নাম আব্দুর রহমান মোল্লা, রিয়াজুল মোল্লা, রেজাউল মোল্লা ও সামসুল ঢালী ।

বাড়ির সামনে গাঁজা সহ অন্যান্য মাদক দ্রব্য সেবন করে অশালীন আচরণ করছিল এলাকার কয়েকজন যুবক । চিৎকার, চেচামেচি করায় বাড়িতে বোনের পড়াশোনায় অসুবিধা হচ্ছিল বলে অভিযোগ করেন গিয়াসউদ্দিন সর্দার নামে এক যুবক । ওই মত্ত যুবকদের আচরণের প্রতিবাদ করেন তিনি । ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার ক্যানিংয়ে ।

অভিযোগ উঠছে, অশোভন আচরণের প্রতিবাদ করায় অভিযুক্তরা বেধড়ক মারধর শুরু করে গিয়াসউদ্দিনকে । ছেলেকে মার খেতে দেখে, তাঁর চিৎকার শুনে তাঁকে বাঁচাতে আসেন তাঁর বাবা তোরাব আলী সর্দার। জানা গিয়েছে, তাঁকেও আচমকা মারধর শুরু করে অভিযুক্তরা । হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তোরাবের ।অপরদিকে স্বামী ও ছেলেকে বাঁচাতে ছুটে আসেন জাহানারা খাতুন বিবি সর্দার । তিনি একজন আশাকর্মী বলে স্থানীয় সূত্রে জানা যায় । তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে এদিন ।

শুক্রবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিন ২৪ পরগনার জীবনতলা থানার পারগাঁথিতে । রাতেই এ বিষয়ে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তরা । শনিবার আক্রান্তদের মধ্যে তোয়েবের অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube