সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন ভাটপাড়ার নিহত তৃণমূল নেতার ঘনিষ্ঠ!

মৃত্যু হল ভিকি যাদবের ঘনিষ্ঠ বন্ধু হরেরাম সাউ-এর । দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গুলি করে হত্যা করা হয়েছিল তৃণমূল নেতা ভিকি যাদবকে । শুক্রবার গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় তাঁর ঘনিষ্ঠ বন্ধু ২২ বছর বয়সী হরেরাম সাউ-এর দেহ । জানা যাচ্ছে, সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন ভাটপাড়া তৃণমূল নেতা ঘনিষ্ঠ বন্ধু তথা ভিকির বাড়ির এই ভাড়াটে ।

গত ২১ নভেম্বর নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা ভিকি যাদব । সেই খুনের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জন টিপারকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তদন্তকারী আধিকারিকরা । সেই দু’জন গ্রেফতার হওয়ার দিনই ভিকির বাড়ির ভাড়াটে তথা ভিকির ঘনিষ্ঠ বন্ধু হরেরাম সাউ নিজের ঘরে সুসাইড নোট লিখে আত্মহত্যা করেন ।

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, সেই সুসাইড নোটে হরেরাম সাউ লিখেছে, ‘আকাশ ভাইয়া এবং ভিকি ভাইয়া তোমরা দু’জন আমার খুব প্রিয় ছিলে । কিন্তু ভিকি ভাইয়া তোমার মৃত্যুতে আমার নাম জড়িয়ে পড়ছে, কিন্তু আমি এ বিষয়ে কিছুই জানিনা । তাই এই সন্দেহের দুনিয়া ছেড়ে আমি তোমাদের দু’জনের কাছে তোমাদের দুনিয়াতে চলে আসছি’ । এইরকম একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে হরেরাম সাউ ।

এই আত্মহত্যা নিয়ে রহস্য ঘনীভূত হওয়ার পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের তদন্তকারী আধিকারিকরা । জগদ্দলের বিধায়ক সোমনাথ সেন বলেন, এই খুনের পেছনে কে বা কারা আছে তাদেরকেও গ্রেফতার করতে হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube