শনিবার সাত সকালে এক প্রসূতির মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার জয়পুরে । মৃতার নাম তাপসী মণ্ডল; তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর । এদিন জানা যাচ্ছে, ওই মহিলাকে বাঁকুড়ার জয়পুরের ডাণ্ডে গ্রামের বাপের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । তবে রাস্তা কাটা থাকায় ঘুরপথে হাসপাতালে নিয়ে যেতে গিয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে অভিযোগ আনা হচ্ছে ।
মৃতার পরিবার সূত্রে খবর, এদিন সকালে তাপসী মণ্ডল নামে ওই প্রসূতিকে জয়পুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতাল যাওয়ার সেই রাস্তা কাটা থাকায় তাঁরা বিকল্প রাস্তা ব্যবহার করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন । যার জেরে প্রসুতিকে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছনো যায়নি । একই সঙ্গে পরিবারের অভিযোগ, ঘুরপথে হাসপাতালে পৌঁছনোর আগেই ‘অক্সিজেনের অভাবে’ মৃত্যু হয় প্রসূতির।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাস্তার উপর তোরণ তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে । আর ঠিক সেই কারণেই ওই রাস্তা কাটা হয়েছে বলেই দাবি করেছেন তাঁরা । পাশাপাশি মৃতার জামাইবাবু বলেন, জয়পুর মোড়ে রাস্তা কাটা ছিল; অন্য পথ ব্যবহার করতে গিয়ে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছনো যায়নি । সেই সময় প্রয়োজন পড়ে অক্সিজেনেরও, আর তার ফলেই ঘটে এই দুর্ঘটনা । এদিন তাঁর আত্মীয়ার এই মৃত্যুর দায় কে নেবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

