ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল পরপর ৫টি বাড়ি। এলাকায় তীব্র চাঞ্চল্য। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার কাঞ্চননগর মাঠপাড়া এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের নাম রাহুল মণ্ডল, সুখচাঁদ মণ্ডল, সাহাবুদ্দিন সেখ, কাজেম সেখ, লালচাঁদ মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রান্না করার সময় আচমকা আগুন লেগে যায়। দ্রুত সেই আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়ি। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগালে তৎক্ষণাৎ বাড়ির আসবাবপত্র সহ আরো পাঁচটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াই। ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

