থানা চত্ত্বরেই নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর!

থানা চত্ত্বরেই নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্ল্যাকমেইল করছে স্বামী! প্রায় সাত মাস আগে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়েরের পরও কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে। শুক্রবার রাতে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশের দফতরের উত্তর দিনাজপুরের সদর রায়গঞ্জ কর্নজোড়ায় এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো।

অভিযোগকারী ওই গৃহবধূর বাড়ি ডালখোলা লাগোয়া বিহারে। অভিযুক্ত স্বামীর বাড়ি করনদীঘি থানা এলাকায়। অভিযোগ বছর খানেক আগে ওই গৃহবধূর বিয়ে হয়। তার স্বামীর সাথে অন্য কারও সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী তাকে শারীরিক, মানসিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ। স্ত্রী প্রতিবাদ করা বন্ধ না করায় তার আপত্তিকর ছবি তার স্বামী সামাজিক মাধ্যমে ভাইরাল করে বলে অভিযোগ।

এদিকে এই ঘটনার অভিযোগ নিয়ে প্রথমে করনদীঘি থানায় এবং পরে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার দারস্থ হয় ওই গৃহবধূ। কিন্তু দীর্ঘ সাত মাস ধরে লাগাতার থানা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ওই গৃহবধুর। এদিকে শুক্রবার অভিযুক্ত স্বামী ও তার আইনজীবীর সাথে বসে বিষয় নিয়ে আলোচোনার জন্য তাকে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় ডাকা হয় গৃহবধুর ও তার মায়ের দাবী। কিন্তু পরে এদিনও থানার পুলিশ কর্মীরা তার সাথে খারাপ ব্যবহার করে তাকে ঘুরিয়ে দেয় বলে অভিযোগ। এক প্রকার নিরুপায় হয়েই ওই গৃহবধূ নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে বলে দাবী ৷

এই খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় পুলিশ প্রশাসনের অন্দরে। খবর পেয়ে রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় হাজির হন। ওই গৃহবধুর সাথে কথা বলার পর রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অবশ্য পুলিশ প্রশাসন ওই গৃহবধূর পাশে আছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন। তবে থানায় এসে এভাবে নিজের হাত ধারালো বস্তু দিয়ে কেটে আত্মহত্যার চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube