নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ভূমিকা খতিয়ে দেখতে এবার আরও তৎপর হল ইডি। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এই সংস্থার সঙ্গে যুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এছাড়াও এই কোম্পানির সঙ্গে যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার কলকাতার ইডি দফতরে তলব করেছে ইডি। শুধু তাই নয় এই কোম্পানির সঙ্গে সম্পর্ক আছে আরও এইরকম ব্যাক্তিকে তলব করেছিল ইডি, তাঁদের জিজ্ঞাসাবাদ করে বয়ানও রেকর্ড করেছে ইডি। এবার তাঁদের আয়-ব্যয়ের উৎস ও সম্পত্তি সম্পর্কে জানতে আরও আরো তৎপর হল ইডি। কিছুদিন আগেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় যে নথি জমা দিয়েছেন, সেগুলি খতিয়ে দেখতে এবার মুম্বইতে এনএসডিএল (NSDL) এর অফিসে চিঠি পাঠাল ইডি। সংস্থার সঙ্গে যাঁদের নাম জড়িয়ে আছে, তাঁদের প্যান কার্ড খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।
মূলত প্যান কার্ডের সমস্ত তথ্য থাকে এই সংস্থার কাছে। অর্থ মন্ত্রকের অধীনে কাজ করে এই সংস্থা। সেই তথ্য হাতে পেলেই ইডির কাছে অনেকটা স্পষ্ট হয়ে যাবে আর্থিক লেনদনের বিষয়টি। অভিষেক, রুজিরা এবং সুজয়কৃষ্ণ এই তিনজনের ডিম্যাট অ্যাকাউন্ট আছে কি না, থাকলে সেখানে কী লেনদেন হয়েছে, সেই সংক্রান্ত তথ্য মিলবে এই প্যান কার্ডের তথ্য থেকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

