নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআইয়ের নজরে এলেন বিভাস অধিকারী । বৃহস্পতিবার জানা যায়, নিয়োগ দুর্নীতি-মামলায়, এবার প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর সম্পত্তির হিসেব চেয়ে পাঠাল সিবিআই ।
বিভাসের বাড়ি, গাড়ি, জমি, বিপুল সম্পত্তির উৎস কী, তা জানতে চাইল সিবিআই । আগেই বিভাস অধিকারীর বাড়ি, ফ্ল্যাট এবং আশ্রমে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । গত ১৫ নভেম্বর নিজাম প্যালেসে ডেকে প্রাক্তন তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা । একই সঙ্গে তাঁর ফ্ল্যাট ও বাড়িতেও তল্লাশি চালিয়েছিল তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।
এর আগেও তাঁর আশ্রমের নামে কোথায় কত জমি রয়েছে তা জানতে চেয়ে প্রাক্তন তৃণমূল নেতার কাছ থেকে কিছু নথি চেয়ে পাঠানো হয়েচিল । জানা যায়, তাঁকে নথিগুলি খতিয়ে দেখার পর ও তাঁকে জেরা করার পর বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি ধরা পড়ে । পাশাপাশি জানা যাচ্ছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন বিভাস । সেই সূত্র ধরেই আবারও সিবিআইয়ের নজরে চলে এই প্রাক্তন তৃণমূল নেতা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

