সোমবার সকালে হাওড়া কোনা এক্সপ্রেসওয়ের ওপরে সুন্দরপাড়া ক্রসিং এর সামনে ঘটনাটি ঘটে। ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গেছে, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। সে সময়ে দুটি মোটর বাইকে চেপে দুই আরোহী সুন্দরপাড়া ক্রসিং থেকে আচমকা কোনা এক্সপ্রেসওয়ের ওপরে উঠে পড়ে। তখনই অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনাগ্রস্ত এম্বুলেন্সে রোগী ছিল। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগীকে পুলিশের অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেওয়া হয় গন্তব্যস্থলে।
এই ঘটনায় কোনা এক্সপ্রেসওয়েতে সাময়িক যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

