বিশ্বকাপ হয়ত হাতছাড়া হয়েছে, কিন্তু গোটা বিশ্বকাপে তুখোড় ফর্মে থেকে নতুন রেকর্ড করেছেন বিরাট কোহলি। একটি বিশ্বকাপে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছেন। ৭৬৫ রান করে ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। তার সুবাদে আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করার লক্ষ্যে দ্রুত উঠে এসেছেন। এখন রয়েছেন তিন নম্বরে।
শীর্ষে থাকা শুভমন গিলের চেয়ে মাত্র ৩৫ রেটিং পয়েন্ট পিছনে রয়েছেন। এর আগে ২০১৭ থেকে ২০২১-এর মধ্যে টানা ১২৫৮ দিন এক নম্বর জায়গা ধরে রেখেছিলেন কিং কোহলি। বিশ্বকাপে ব্যাট হাতে সাফল্যের সুবাদে এগিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তিনি রয়েছেন চার নম্বরে। প্রথম পাঁচে তিন জন ভারতীয়। প্রথম পাঁচে কোহলি, রোহিত ছাড়া শীর্ষে রয়েছেন শুভমন গিল। পাক তারকা বাবর আজম রয়েছেন দু’নম্বরে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

