উল্টে গেল লরি, চাপা পড়ে মৃত ২!

জাতীয় সড়কে পাট বোঝাই লরি উল্টে গিয়ে মৃত্যু হল ২ ব্যক্তির । বুধবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । বুধবার রাত ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি-ধূপগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের ধারাইগুড়ি টোল প্লাজার কাছে ।

এদিনের ঘটনায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাট বোঝাই লরিটি ধূপগুড়ির থেকে ময়নাগুড়ির উদ্দেশে যাচ্ছিল । যাওয়ার পথেই আচমকা ধারাইগুড়ি এলাকায় উল্টে যায় লরিটি । ঠিক সেই সময়েই রাস্তার পাশে থাকা কয়েকজন পাট বোঝাই করা ওই লরিটির নিচে চাপা পড়ে যান ।

গভীর রাতে বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থলে পৌঁছেই স্থানীয়রা হাত লাগান উদ্ধার কাজে । পাশাপাশি খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা । পাট বোঝাই লরিটির নিচে চাপা পড়ে থাকা ব্যাক্তিদের উদ্ধার করলে দেখা যায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে ।

এরপর জেসিবি দিয়ে রাস্তা থেকে পাট সরিয়ে চাপা পড়া অন্যান্য ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । আহতদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে, হাসপাতাল সূত্রে ।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube