প্রথমে ফোনে খুন করার হুমকি! হুমকির ৪৮ ঘণ্টার মধ্যে ঘরের ভেতর থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার। মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা মালদা থানার রসিলাদহ বাগানপাড়া এলাকায়।
জানা গেছে মৃত টোটো চালকের নাম নেপাল মন্ডল। গত এক সপ্তাহ আগে নেপাল মন্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এলাকারই কয়েকজন যুবককে সন্দেহ করে নেপাল মন্ডল। এই নিয়ে গ্রামে সালিসি সভাও বসে। কিন্তু কোন মীমাংসা না হওয়ায় নেপাল মণ্ডল পুরাতন মালদা থানার দ্বারস্থ হওয়ার কথা চিন্তাভাবনা করে।
এরপরই গত পরশুদিন রাত্রে নেপাল মণ্ডল কে ফোন করে কে বা কারা খুনের হুমকি দেয় বলে অভিযোগ। সেই হুমকির ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই শুক্রবার নিজের ঘর থেকে ওই টোটো চালকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত নেপাল মন্ডলের স্ত্রী মৌসুমী মন্ডলের দাবি, তার স্বামী নেশা করত। এই কারণে আলাদা বাড়িতে ছেলেমেয়েদের নিয়ে থাকতেন তিনি। তবে প্রতিদিন যাতায়াত ছিল। তার স্বামী তাকে জানিয়েছিলেন যে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এরপরই ঘরের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃত নেপাল মন্ডলের গলায় মশারি এবং মুখে বালিশ দেওয়া অবস্থায় পুলিশ দেহ উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

