ছেলের হাতে বাবা খুন! বাবাকে ধারালো অস্ত্রের কোপ ছেলের । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার দেনো গ্রামে। মৃত ব্যক্তির নাম বাসুদেব পাত্র। জানা গেছে, ছেলে খুন করে নিজেই ফোন করে সে কথা বাড়িতে জানায় ।
বৃহস্পতিবার রাত্রে তারা দু’জনেই গোয়াল ঘরে কাজ করছিলেন দুজনেই বলে জানা যায়। সে সময় দু’জনের বচসা থেকে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ছেলে। কিছুক্ষণ পর এই ঘটনার কথা নিজেই ফোন করে শ্বশুর বাড়িতে জানান বিশ্বজিৎ। তার শ্বশুরবাড়ির লোকেরা বাসুদেব বাবুর ভাইকে বিষয়টি জানায়। তারা দেখেন গোয়াল ঘরের পাশেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বাসুদেব বাবু। মাধবডিহি থানার পুলিশ কে মৃতদেহ উদ্ধার করে এবং বিশ্বজিৎকে গ্রেফতার করে। এরপর তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

