শহর কলকাতায় প্রকাশ্যে কুপিয়ে খুন !

শহর কলকাতায় ফের খুন। সাতসকালে প্রকাশ্যে চিৎপুরে যুবককে ধারালো অস্ত্রের কোপ । চিৎপুর থানার অন্তর্গত এলাকা ৭ নম্বর কৃষ্ণলাল দাস রোডে অর্থাৎ চিৎপুর রেল ব্রিজের কাছাকাছি এলাকায় দুই যুবকের মধ্যে বচসা, হাতাহাতি হয়। বচসা চলাকালীন এক যুবককে ধারালো অস্ত্রের কোপ আরেক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শেখ দিলাবরকে। পরে মৃত্যু হয় ওই যুবকের। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চারজন। তার মধ্যে এই ঘটনার মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ৮ টা নাগাদ দুই যুবকের মধ্যে বচসা চলাকালীন আচমকা ধারালো অস্ত্র দিয়ে একজন অপরজনের গলায় কোপ মারতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক। চিৎপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যান বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম শেখ দুলারা বয়স ২৭ ।

স্থানীয়দের অভিযোগ, এই এলাকার ড্রাগস-মাদক জাতীয় দ্রব্য বিক্রি হত। পুলিশ কোনরকম ব্যবস্থা নেয় নি । এখানেই বাইরের লোক এসে মাদক ব্যবহার করত । স্থানীয়রা এ অভিযোগ করছেন মাদক নিয়েই ওই দুই যুবক নিজেদের মধ্যে হাতাহাতি করেছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube