সন্দেহের বসে স্ত্রীর গলার নলি কেটে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায়। বছর ২৮এর মৃতার নাম অপর্না বৈদ্য । ঘটনার পরেই পলাতক স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
মগরাহাট এলাকার বাসিন্দা অপর্না বৈদ্য। তার সাথে ১৭ বছর আগে বিয়ে হয় পরিমল বৈদ্যর। পরিমল রাজমিস্ত্রির কাজ করতেন। স্ত্রী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় । ‘রিল’ বানাতেন অপর্না। বন্ধুবান্ধবও ছিল বেশকিছু । তার জেরেই অশান্তি লেগে থাকত দম্পতির বলে সূত্রের খবর।
মাঝে স্বামীকে ছেড়ে চলেও গিয়েছিলেন অপর্ণা । তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলেটি সপ্তম শ্রেনিতে পড়ে ও মেয়েটি নার্সারিতে পড়ে। ছেলে অয়ন বৈদ্য জানায় প্রায়ই বাবা ও মায়ের মধ্যে ঝামেলা হত। বাবা মাকে মেরে ফেলার হুমকি দিত ৷ এদিন সে যখন টিউশান পড়তে যায় তখন এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ। দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

