আবারও কি রক্তাক্ত হতে চলেছিল শৈশব? শিশুদের খেলার মাঠ থেকে উদ্ধার হল বোমা । বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের খুশির মাঠ এলাকায় এগারটি তাজা বোমা উদ্ধার হল । এই বোমা উদ্ধারের ঘুনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় ।
ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ । সেখান থেকে বোমাগুলো উদ্ধার করা হয় । এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়; কারণ স্থানীয় সূত্রে জানা যায় এই মাঠে বিকেলে খেলাধুলা করে এলাকার শিশুরা । ফলে যে কোন সময়েই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতেই পারত । তাই বোমা উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাবাসীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন ।
তবে কে বা কারা এই বোমাগুলি সেখানে রাখল তা নিয়ে এখনই কিছু জানা যায়নি । ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

