আয়ুর্বেদিক স্পা-তে মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যু, ধৃত ১!

সল্টলেকে এক আয়ুর্বেদিক স্পা-তে ঘটে এক মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যু । বুধবার স্পা-এর ভিতর থেকে উদ্ধার হয় এক মহিলার ঝুলন্ত দেহ । বিধাননগর উত্তর থানায় মৃতার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনায় গ্রেফতার করা হয় স্পা-এর মালিককে ।

এদিনের ঘটনায় জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর অঞ্চলের বাসিন্দা ছিলেন মাধবী মন্ডল নামের স্পায়ের কর্মী । তিনি সল্টলেকের এডি ব্লকের একটি আয়ুর্বেদিক স্পা-তে কাজ করতেন । বুধবার সকালেও নিজের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকের স্পা-তে কাজে যোগ দেন মহিলা । অভিযোগ আনা হচ্ছে, সেদিন দুপুরবেলায় স্পায়ের মালিক ওই মহিলার স্বামীকে ফোন করে জানান, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন; এবং তাড়াতাড়ি তাকে বিধান নগর মহকুমা হাসপাতালে আসতে বলেন তিনি ।

খবরটি পেয়েই বিধাননগর মহকুমা হাসপাতালে আসেন মাধবী মন্ডলের স্বামী মুরারী মন্ডল । বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে তিনি জানতে পারেন তাঁর স্ত্রী মারা গিয়েছেন । অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়, আয়ুর্বেদিক ওই স্পায়ের ভিতরে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীর দেহ উদ্ধার করা হয়েছে ।

এসব শোনার পরই মৃতার স্বামী বিধাননগর উত্তর থানায় স্পায়ের মালিক, রজত হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন । তার দাবি, স্পায়ের মালিক রজত হালদার তাঁর স্ত্রীকে নানা ভাবে মানসিক নির্যাতন করত । মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে স্পায়ের মালিক রজত হালদারকে গ্রেফতার করেছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube