বৃহস্পতিবার সিকিমের রাবাংলাতে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া তার নিজের দলের সমস্ত কর্মীদের নিয়ে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট বা এসডিএফএ যোগদান করলেন ।
ফুটবল থেকে অবসর নেওয়ার পর বাইচুং ভুটিয়া ২০১৪ সালে তৃণমূলে যোগদান করেন । তৃণমূল কংগ্রেসের হয়ে দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি । তবে নির্বাচনে বিপুল ব্যবধানে তার হার হয় । কিন্তু এরপরেও ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস সিপিএমের প্রাক্তন পুর ও নগর উন্নয়নমন্ত্রী অশোক ভট্টাচার্যের বিপরীতে শিলিগুড়ি কেন্দ্রের জন্য বাইচুং ভুটিয়াকে প্রার্থী করে । সেবারেও তিনি হার স্বীকার করে নিতে বাধ্য হন ।
এর পরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে সিকিমে তার নিজের দল ‘হামরো সিকিম’ প্রতিষ্ঠা করেন । তাতে রাজনৈতিকভাবে তেমন সাফল্য না পেয়ে বাইচুং তার নিজস্ব ফুটবল একাডেমি গড়ার লক্ষে মনোনিবেশ করেন । সামনেই ২০২৪-এ সিকিমের বিধানসভা ও লোকসভা নির্বাচন । নির্বাচনের আগে সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের তৈরি সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে বাইচুং ভুটিয়া যোগদান করলেন ।
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এবার নামলেন রাজনীতির ময়দানে । সিকিমের এক প্রত্যন্ত গ্রাম তিনকিতামে জন্ম হয় বাইচুং ভুটিয়ার । সেখান থেকে তিনি নিজেকে ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন । বহুদিন তিনি দাপিয়ে খেলেছেন কলকাতার ফুটবলের বিভিন্ন লীগ এবং টুর্ণামেন্টে । ফুটবলার বাইচুং ভুটিয়া ভারতবাসীর কাছে নিজেকে একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

