বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের অধিবেশন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, কল্যান বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। তবে চোখের অসুস্থতার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে আসেন নি। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিষেক ।
এদিন তাঁর বক্তৃতায় জায়গা করে নিয়েছেন জেলবন্দি নেতারাও । তিনি বলেন, আজ অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে রয়েছেন ঠিকই, তবে আগামীতে বিরোধীরা ক্ষমতায় না থাকলে কোথায় থাকবেন তাঁরা? একই সঙ্গে তিনি সরব হন দেশের নামে বদল আনার বিষয়টি নিয়েও । তাঁর মতে যেহেতু বিরোধী জোটের নামকরণে ব্যবহার করা হয়েছে ‘ইন্ডিয়া’ নামটি, কেন্দ্রীয় সরকার এখন দেশের নাম বদলাতে উঠে পড়ে লেগেছে । পাশাপাশি প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়ামের নামকরণ করা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী ।
এদিন নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকেই মুখ্যমন্ত্রী সুর চড়িয়েছেন গৈরিকীকরণের বিরুদ্ধে । তিনি জানান, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সব সুস্বাস্থ্য কেন্দ্রগুলো গেরুয়া করে দিতে হবে না হলে অর্থ বরাদ্দ করা হবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র ।
পাশাপাশি ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে করেন তাঁর দিল্লি যাওয়ার কথা তিনি ঘোষণা করেন । সব সাংসদদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কোথাও জানান মুখ্যমন্ত্রী । প্রধানমন্ত্রীর দেখা না পেলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি ।
অবশ্য বাদ পড়েনি বাম নেতৃত্বও । মুখ্যমন্ত্রী বলেন, ৩৪ বছরের শাসনে সবাইকে নরকঙ্কালের মালা পড়িয়েছেন বামেরা । খুন করে উধাও করে দেওয়া হত মৃতদেহ । এমনকি থানায় দায়ের করা যেত অভিযোগও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

