
খেজুরিতে হার্মাদ মুক্ত দিবস পালনের আগেই তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোলের জেরে উত্তপ্ত হয়ে উঠল খেজুরির বাঁশগোড়া। ২৪ শে নভেম্বর ২০১০ এর স্মরণে প্রতিবছর ‘হার্মাদ মুক্ত দিবস’ পালন করে তৃণমূল কংগ্রেস। সেই উপলক্ষে এবার তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ঠিক হয়েছে খেজুরি এক ব্লকের বাঁশগোড়া বাসস্ট্যাণ্ডে। শাসক দলের সেই সভামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
২০২১ সালের বিধানসভা ভোটে খেজুরির মানুষ বিজেপিকে ভোট দেয়। তারপর থেকে বিভিন্ন ইস্যুতে প্রায়শই রাজনৈতিক গন্ডগোল চলতেই আছে নন্দীগ্রামের পাশের এই বিধানসভা এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তা আরও বেড়েছে। লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে খেজুরিতে। ২৪ শে নভেম্বর ২০২৩ কিভাবে কাটে সেটাই এখন দেখার।
খেজুরির বাঁশগোড়ায় নতুন করে আর কোন রাজনৈতিক অশান্তির খবর নেই । চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক। শুক্রবার হার্মাদ মুক্তি দিবস উপলক্ষে বিজেপির কোন কর্মসূচি হচ্ছে না খেজুরিতে। তৃণমূল কংগ্রেসের সভা বিকেল তিনটের সময়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

