বেশ কয়েকদিন ধরেই উঠছিল দুর্নীতির অভিযোগ । বৃহস্পতিবার স্কুলের একাধিক দুর্নীতির বিষয়ে তদন্ত এসে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়লেন স্কুল পরিদর্শক সহ আধিকারিকরা । উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ে ঘটল এমনই ঘটনা ।
প্রায় দেড় ঘন্টা ধরে চলে বিক্ষোভ । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, শিক্ষিকাকে কুপ্রস্তাব দেওয়া সহ রয়েছে আরও একাধিক অভিযোগ । অভিযোগ তুলছেন স্কুলেরই শিক্ষকরা । বৃহস্পতিবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে নেমে স্কুলে এসেছেন বারাসত মহকুমার ডিআই, কৌশিক রায় সহ সার্কেল ইন্সপেক্টর । তবে এদিন গরহাজির ছিলেন প্রধান শিক্ষক । জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই তিনি স্কুলে আসছেন না । কী কারণে তিনি অনুপস্থিত ছিলেন সে ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারলেন না পরিচালন সমিতির সভাপতি ।
অন্যদিকে, প্রধান শিক্ষকের শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবকরা । যদিও এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবক থেকে পড়ুয়ারা । তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক সিকান্দার রবিদাস ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

