উত্তরাখণ্ডে টানেল দুর্ঘটনায় বৃহস্পতিবারের উদ্ধারের সম্ভাবনায় কিছুটা হলেও আশ্বস্ত হতে পেরেছে পরিবার । জানা গিয়েছে, কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হুগলীর আরামবাগের পুরশুড়ার ২ যুবক ।
পুরশুরার হরিণাখালি গ্রামের বাসিন্দা সৌভিক পাখিরা ও নিমডাঙ্গির বাসিন্দা জয়দেব প্রামানিক । তাঁরা দু’জনেই সেই টানেলের মধ্যে কাজ করছিলেন বলে জানা গিয়েছে । আচমকাই সুড়ঙ্গে ধস নেমে বিপর্যয় সৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েছেন তাঁদের পরিবার ।
তবে এখনও তাঁদের উদ্ধার করতে লাগবে আরও কিছু সময় । কিন্তু তাঁদের সাথে এই মুহূর্তে ‘ভয়েস বার্তায়’ যোগাযোগ হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে দুই পরিবার । সৌভিকের মা লক্ষ্মী পাখিরা জানান, প্রতিমুহূর্তেই উদ্ধারের সম্ভাবনা তৈরি হলেও তা না হয়ে ওঠায় তিনি চিন্তিত রয়েছেন । তবে চাইছেন তাড়াতাড়ি উদ্ধার হোক তাঁর সন্তান ।
অন্যদিকে জয়দেবের পরিবারের সদস্যরা জানান, কথা হয়েছে তাঁর সঙ্গে, তাই কিছুটা আশ্বস্ত হলেও তাঁরাও চাইছেন সকলে তাড়াতাড়ি উদ্ধার হন । শুধু পরিবার নয়, আশায় বুক বাঁধছেন স্থানীয় বাসিন্দারাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

