।।স্বর্ণালী মান্না ।।
বেআইনি বাড়ি নির্মাণ করার বিরূদ্ধে এবার সরব হলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার হাওড়ার একটি বেআইনি নির্মাণের মামলায় এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি । সঙ্গে তিনি জানালেন, হাওড়ায় তাঁর যে নিজের বাড়িটি রয়েছে, তা যদি বেআইনি হয়, তবে সেটিও ভেঙে ফেলতে হবে ।
এদিনের ঘটনায় জাআ যাচ্ছে, সেই বেআইনি নির্মাণকে ভাঙতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় পৌরসভার কর্মীরা । পুলিশি সহযোগিতার কথাও জানান তাঁরা । এই মামলায় নির্মাণকারী সংস্থার আধিকারিককেও এজলাসে আনার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ।ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য ‘তাঁকে কোথাও না পাওয়া গেলে নেতাজি ইন্ডোরে পাওয়া যাবে’। আজ বিকেল সাড়ে তিনটে লিলুয়া থানার ওসি ও নির্মাণকারী সংস্থার ডেভলপার পার্থ ঘোষকে এজলাসে তলব করেন বিচারপতি । বেআইনি নির্মাণটি ভাঙতে গিয়ে পুরসভার কর্মীরা বাধাপ্রাপ্ত হওয়ায় কেন পুলিশ তাঁদের সাহায্য করেনি, তা নিয়েও প্রশ্ন করেন তিনি ।
প্রসঙ্গত, হাওড়ায় একটি বেআইনি নির্মাণকে কেন্দ্র করে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল । সেই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ । একই রায় বহাল রাখে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

