আমহার্স্ট স্ট্রিট কাণ্ড থেকে শিক্ষা নিয়ে নড়েচড়ে বসল লালবাজার। কলকাতার সব থানাতে অতিরিক্ত সিসিটিভি বসার কাজ এবার শুরু হয়েছে ইতিমধ্যেই । এতদিন সমস্ত থানার বাইরে-ভিতরে, লক আপ রুম ও ডিউটি অফিসারের ঘরে সিসিটিভি থাকত। এবার থানার ভিতরে অতিরিক্ত ৪-৫ টি জায়গাতে সিসিটিভি বসছে, থানার কোনও প্রয়োজনে আসা বাইরের লোকেদের সব ধরনের গতিবিধি সিসিটিভিতে ধরা পড়ে।
লালবাজার সূত্রের খবর, মোট ছটি ডিভিশনকে এই বিষয়ে বরাদ্দ করা হয়েছে। ওই ডিভিশনগুলির মধ্যে যতগুলি থানা রয়েছে, সেখানকার সমস্ত দিকে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। কলকাতার সমস্ত থানার মধ্যে ২০-২২ টি থানায় ইতিমধ্যেই সিসিটিভি বসানো হয়ে গেছে বাকি থানা গুলিতে অবিলম্বে সুপ্রিম কোর্টের গাইডলাইনস মেনে সিসিটিভি বসানোর কাজ শুরুর নির্দেশ দিয়েছে লালবাজার। প্রসঙ্গত সুপ্রিম কোর্ট গত ২ বছর আগেই থানায় সিসিটিভি বসানোর বিষয়ে গাইডলাইন দিয়েছিল। গাইডলাইনের বিভিন্ন বিষয়ের মধ্যে একটি বিষয়ে বলা হয়েছিল, দেড় বছরের রেকর্ড ধরা থাকবে এমন ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসাতে হবে প্রতিটি থানায়। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বলা হয়েছিল, প্রতিটি থানা চত্ত্বরে ১৪ টি জায়গায় সিসিটিভি লাগাতে হবে। সেই কাজ এখন শুরু করল কলকাতা পুলিশ।
প্রশ্ন এখন একটাই ২ বছর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও কেনো এতদিনে নড়েচড়ে বসল না পুলিশ-প্রশাসন ? কেন বসলো না কলকাতা পুলিশের আওতাভুক্ত বিভিন্ন থানায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ? তাহলে আমার্স্ট্রিট কাণ্ডের একটা মৃত্যুই কি নাড়িয়ে দিল লালাবাজারকে ?
অন্যদিকে, থানার সমস্ত সিসিটিভি সচল রাখতে নয়া নির্দেশিকা জারি করেছে লালবাজার। লালাবাজার সূত্রে জানা যাচ্ছে, থানার বিভিন্ন জায়গায় সিসিটিভি না থাকা বা অচল থাকা নিয়ে বিভিন্ন সময় বিপাকে পড়তে হচ্ছে কলকাতা পুলিশকে। এই অবস্থায় সিসিটিভি নিয়ে নয়া নির্দেশ জারি করল লালবাজার। সেক্ষেত্রে সিসি ক্যামেরাগুলি কী অবস্থায় রয়েছে? প্রতিদিন তা রিপোর্ট আকারে লালবাজারের কন্ট্রোল রুমে থানাগুলিকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সিসিক্যামেরাগুলি সচল রাখার জন্যই লালবাজারের তরফে এমন নির্দেশিকা জারি করা হয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

