একটি তালা বন্ধ ভাড়া বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে । বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খবর দেন পুলিশকে । ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার ফরিদপুর এলাকায় । ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ ।
দুর্গাপুরের ফরিদপুর এলাকার একটি বাড়ি থেকে এক ব্যাক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ । স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম ছোটন দুবে । বছর ২৫-এর ছোটন বিহারের বাসিন্দা বলেই জানা যাচ্ছে । পাশাপাশি জানা যাচ্ছে, মৃত ব্যক্তির এক আত্মীয় দুর্গাপুরের গান্ধীমোড়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ।
এদিনের ঘটনায় জানা যায়, ফরিদপুর এলাকার নামো বাউরি পাড়াতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন ছোটন । আজ সকালে দুর্গন্ধ পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেন । এরপর বন্ধ ঘরের দরজা ভেঙে পুলিশ এই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে । স্থানীয় বাসিন্দাদের দাবি, এটি একটি খুনের ঘটনা ।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ । মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে । সূত্রের খবর ,এই বাড়িতে মোট দুইজন ছিলেন । গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । এলাকাবাসীদের দাবি, এবার বৈধ সবকিছু দেখে ঘর ভাড়া দিক বাড়ির মালিকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

