অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, নতুন ঠিকানা এসএসকেএম হাসপাতাল

অসুস্থ রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । জেলে হঠাৎই বুকে ব্যথা অনুভব করায় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে । মঙ্গলবার প্রেসিডেন্সি জেল থেকে বের করে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় তাঁকে । হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীর রক্তে শর্করার মাত্রা আচমকাই বেড়ে গিয়েছে । চিকিৎসকের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ।

ইডি হেফাজতে থাকাকালীন মন্ত্রীর মুখে বারবার শোনা গিয়েছে অসুস্থতার কথা । এমনকি প্রেসিডেন্সি জেলে গিয়েও বারবার একই দাবি করেছেন তিনি । সূত্রের খবর , মঙ্গলবার বিকালের পর থেকে মন্ত্রীর চোখে মুখে অস্বস্তির ছাপ লক্ষ্য করা যায় । এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলছে ।

কার্ডিও এমার্জেন্সি ওয়ার্ড এর পাঁচ নম্বর কেবিনে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক । একই সঙ্গে জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের জন্যে এসএসকেএম হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড বসানোর কথা । এই বোর্ডের মধ্যে রয়েছেন এন্ডোক্রিনোলজি , নিউরো সার্জারি, নিউরো মেডিসিন, ইএনটি, মেডিসিন বিশেষজ্ঞরা । হাসপাতাল সূত্রে খবর এই মুহূর্তে তাঁদের পর্যবেক্ষণেই থাকছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube