‘প’ বর্ণ দিয়েই বাজিমাত, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ

‘প’ বর্ণ দিয়েই বাজিমাত ফরাক্কার আমতলা হাইস্কুলের শিক্ষক সঞ্জয়ের, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ।

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বিভিন্ন বিভাগে নাম তুলছেন অনেকেই। কিন্তু এবার অভিনব। শুধু মাত্র ‘প’ বর্ণ দিয়েই বাজিমাত ফরাক্কার আমতলা হাইস্কুলের শিক্ষক সঞ্জয় দাসের। ‘প’ বর্ণকে আশ্রয় করে ৩৭১ পদের একটি প্রবন্ধ লিখে ফেলেছেন সঞ্জয়বাবু। প্রবন্ধের নাম ‘প্রজা প্রজেশ্বর পরিকথা’। সাম্প্রতিক সময়ে প্রজা অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে প্রজেশ্বর অর্থাৎ প্রজা পালকদের সম্পর্ক নিয়েই প্রবন্ধটি রচিত হয়।

প্রবন্ধটির বৈশিষ্ট্য প্রতিটি পদ ‘প’ দিয়ে শুরু হয়েছে। লেখকের দাবি এর আগে তিন শতাধিক একই আদ্যাক্ষর দিয়ে কোন প্রবন্ধ লেখা হয়নি। সঞ্জয়বাবুর এই অভিনব সাহিত্য সৃষ্টির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে। প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় চলতি বছরে ১ জুন আসামের শিলচর থেকে। শিলচরের বহুল প্রচলিত ‘গতি দৈনিক পত্রিকায়’ প্রবন্ধটি প্রকশিত হয়। আমতলা হাইস্কুলের শিক্ষক সঞ্জয়বাবুর বরাবর সাহিত্যের প্রতি টান রয়েছে। শিক্ষকতার পাশাপাশি সাহিত্য নিয়ে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। সঞ্জয় বাবু বলেন, প্রবন্ধটি তিনি ইন্ডিয়া বুক রেকর্ডস কর্তৃপক্ষকে পাঠান। ২৭ আগস্ট থেকে রেকর্ড বইয়ে নামের জন্য প্রসেসিং শুরু হয়। ২৪ অক্টোবর রেকর্ড বুকে নাম তোলা বিষয়ে কনফার্ম করা হয়। ১৮ নভেম্বর সঞ্জয় বাবুর বাড়িতে শংসাপত্র, মেডেল প্রভৃতি আসে। যা নিয়ে এখন গর্বিত পরিবারের সদস্যরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube