।। স্বর্ণালী মান্না ।।
সুড়ঙ্গে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক । ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ১২ দিন । উদ্ধারের অপেক্ষায় প্রহর গুনছে গোটা দেশ । আর কয়েক ঘণ্টা পরই হয়তো মিলবে সুখবর । বাড়ির ছেলে আবার ফিরে যেতে পারবে বাড়িতে । ড্রিলিং চলছে জোর কদমে; বাকি রয়েছে আর ৭ – ৮ কিলোমিটারের ড্রিলিং ।
ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সুড়ঙ্গে পাইপ বসানোর কাজ । তবে শুধু পাইপটি প্রবেশ করিয়েই থেমে থাকেননি উদ্ধারকারীরা । সেই পাইপটিকে ভিতর থেকে ওয়েল্ডিংও করা হয়েছে । ফলে মাটির চাপে পাইপের স্থান পরিবর্তন হবে না । এখন শেষ পর্যায়ে রয়েছে উদ্ধার কাজ । জানা গিয়েছে, ওই পাইপের মধ্যে দিয়েই আটকে পড়া শ্রমিকদের বের করে আনার পরিকল্পনা রয়েছে উদ্ধারকারী সংস্থাগুলির । দায়িত্বে থাকবেন বিপর্যয় মোকাবিলার একটি দলও । পাশাপাশি, শ্রমিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ঘটনাস্থলেই মজুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স ।
অন্যদিকে বন্দি অবস্থায় থাকার কারণে শ্রমিকদের মানসিকভাবে ভেঙে পড়ার আশঙ্কাও করছেন প্রশাসনের আধিকারিকরা ।তাই সময় কাটাতে সুড়ঙ্গের ভিতরেই চলছে খেলা । কেউ খেলছেন চোর-পুলিশ, তো কেউ বা নিজেদের ব্যস্ত রাখছেন তাস নিয়ে । উত্তরাখণ্ডের রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে উদ্ধার কাজে একযোগে কাজ করে চলেছে কেন্দ্র সরকারও । আর কয়েক ঘন্টার মধ্যেই মুক্ত বাতাসে নিশ্বাস নেবেন বন্দি থাকা ৪১ জন শ্রমিক ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

