মালদহে সাত সকালে ঘটল বিপত্তি! পুলিশ পরিচয় দিয়ে এক মহিলার কাছ থেকে সোনার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের কুট্টিটোলা এলাকায় । সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ এক প্রবীণা মহিলার বাড়িতে পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে গয়না হাতিয়ে নেয় ৩ দুষ্কৃতী । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।
এদিনের ঘটনায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই মহিলার নাম গায়ত্রী সরকার । আনুমানিক ৬০ বছর বয়সী ওই মহিলার বাড়ি মালদহ শহরের মহেশমাটি এলাকায় । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ওই মহিলা মালদহ শহরের কালিতলা এলাকা থেকে একটি টোটোতে করে নিজের বাড়ি মহেশ মাটিতে ফিরছিলেন । সেই সময় মোটরবাইকে করে কুট্টিটোলা এলাকায় ওই দুই যুবক আসে এবং টোটো টিকে থামিয়ে মহিলাকে নিজেদের পুলিশ বলে পরিচয় দেন । এরপরেই নিরাপত্তার কথা বলে মহিলার হাতের ও গলার সোনার অলংকার খুলতে বলেন তারা ।
নিরাপত্তার জন্য তাঁদের নির্দেশ মতো ওই মহিলাও সঙ্গে সঙ্গে সমস্ত কিছু খুলে দেয় । পরে আরেকজন যুবক ওই দুই যুবকের সাথে যোগ দেয় । এরপর সমস্ত কিছু সোনার অলংকার খুলে নিয়ে সেখান থেকে তিনজন যুবক পালিয়ে যায় বলে অভিযোগ আনা হয় ।
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুট্টিটোলা এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ । জানা যায় এই ধরণের ঘটনা এর আগেও বহুবার ঘটেছে মালদা শহরের বুকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

