দশ বছরের নাবালিকা শ্যালিকাকে ধর্ষনের অভিযোগ উঠল তারই জামাইবাবুর বিরুদ্ধে । বুধবার এই খবর ছড়িয়ে পড়তেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের ছড়াল ব্যাপক চাঞ্চল্য । ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।
নির্যাতিতার মায়ের দাবি, সম্পর্কে তার ভাসুরের মেয়ের স্বামী অর্থাৎ ওই নাবালিকার জামাইবাবু হন অভিযুক্ত রাজকুমার সরকার । অভিযোগের সুরে তিনি আরও জানিয়েছেন অভিযুক্ত যুবক নাবালিকাকে মাঝেমধ্যেই শারিরিক নির্যাতন করত । এরপর দিন পাচেক আগে নাবালিকা মাদক জাতীয় কিছু খাইয়ে তাকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষন করে ওই ব্যক্তি ।
এদিকে ওই নাবালিকার পেটে ব্যাথা হলে, তার মা গোটা বিষয়টি জানতে পারেন বলে দাবি করেন তিনি । বুধবার সকালে খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা ওই নির্যাতিতা ও তার পরিবারের সাথে রায়গঞ্জ মহিলা থানায় হাজির হন । অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে রায়গঞ্জ জেলা আদালতে নিয়ে যায় । ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছেন ওই নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা । ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

