শহরে ফের আক্রান্ত ট্রাফিক পুলিশ । ট্রাফিক আইন ভাঙায় বাধা দেওয়ায় এজেসি বোস উড়ালপুলে আক্রান্ত পুলিশ ।
ট্রাফিক আইন ভঙ্গে বাধা দেওয়ায় পুলিশকে ধাক্কা বেপরোয়া বাইকের। এজেসি বোস রোডের ফ্লাইওভারে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীকে সজোরে ধাক্কা মারার অভিযোগ উঠল বেপরোয়া এক বাইক চালকের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, গুরুতর আহত অবস্থায় এএসআই আনারুল ইসলাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পায়ে আঘাত রয়েছে মাথায় ছ’টি সেলাই পড়েছে। দুই বাইক আরোহীকে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ । ভোর চারটে নাগাদ এজেসি বোস ফ্লাইওভারে উপরে একটি বাইক উঠতে গেলে বাধা দেয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ , তখনই ধাক্কা মারে ওই বাইকটি , এই ফ্লাইওভারে রাত দশটা থেকে ছ’টা পর্যন্ত বাইক চলাচল নিষিদ্ধ থাকে ।
পুলিশ সূত্রে খবর, রাতে এজেসি বোস উড়ালপুলে দুই চাকার যানের ওঠা নিষিদ্ধ। নিয়ম ভেঙে এদিন ভোর ৪টে নাগাদ SSKM-এর দিক থেকে উড়ালপুলে উঠে পড়ে একটি বাইক। বাঁধা দেওয়ায় ধাক্কা অনুমান পুলিশের। ঘটনায় তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

