।। স্বর্ণালী মান্না ।।
বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন । গতকালই নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হয় দু’দিনের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন । আজ ধনধান্য স্টেডিয়ামে এই অনুষ্ঠানের যবনিকা পতন হতে চলেছে । ধনধান্য স্টেডিয়ামের অডিটোরিয়ামে সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
দু’দিনের এই বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে মনে করা হচ্ছে, বিনিয়োগ ও কর্মসংস্থানের বার্তা দেবেন মুখ্যমন্ত্রী । এরই মধ্যে সম্মেলনের প্রথম দিনেই রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পক্ষ থেকে ২০ হাজার কোটি টাকার বিনিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে । একই সঙ্গে আরও বেশ কিছু বিনিয়োগকারীরাও বিনিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেতই দিয়েছেন । আরও জানা যাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পেই বেশি জোর দিচ্ছে রাজ্য সরকার । এই বিষয়ে জানা যাচ্ছে গোটা বিশ্বে এই দুই ক্ষেত্রেই অনেক বেশি কর্মসংস্থানের আশা দেখা গিয়েছে । এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেও নির্দেশ দিয়েছেন মেলাগুলির উপর আরও গুরুত্ব দিতে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সারা বছর এই ধরণের মেলা হলে, আরও বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারবে, যার জেরে অর্থনৈতিকভাবে উন্নতি করবেন রাজ্যবাসী ।
এদিনের অনুষ্ঠানে ধনধান্য স্টেডিয়ামের প্যাভিলিয়নে যে হস্তশিল্পের মেলা বসেছে সেটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি তিনি বেশ কিছু জিনিষও পছন্দ করে কেনেন বলেও জানা গিয়েছে । একই সঙ্গে এই ধরণের হস্তশিপ্লের দ্রব্যগুলিকে বিদেশে রপ্তানি করার কোথাও তিনি উল্লেখ করেন; যাতে বিশ্বের প্রতিটি প্রান্তে বাংলার শিল্প আরও ছড়িয়ে পড়তে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

