হাইকোর্টের নির্দেশ জাল করার ঘটনায় কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে গ্রেফতার করল সিআইডি ।
প্রসঙ্গত উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রামে ২০১৫ সালের এপ্রিল মাসের ১২ তারিখ আশরাফ সেখ নামের এক ব্যাক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে লালু সেখ সহ গ্রামেরই বেশ কয়েকজনের বিরুদ্ধে, এর পর কান্দি মহকুমা আদালত ধৃত লাবু শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় ।
পরবর্তীকালে, লালু শেখের ছেলে কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম রায়ের কাছ থেকে কলকাতা হাইকোর্টের একটি ভুয়ো জামিনপত্র নিয়ে এসে কান্দি আদালত থেকে লালু শেখকে জামিন করিয়ে নেন। এই ঘটনায় লালু শেখের ছেলে লাবু শেখকে গ্রেফতার করে এবং গতকাল কাটোয়া থেকে CID গ্রেফতার করে কলাকাট হাইকোর্টের আইনজীবী অরিন্দম রায়কে এবং ধৃতের বিরুদ্ধে সিআইডির পক্ষ থেকে ১৪ দিনের CID হেফাজতের আবেদন জানিয়ে ৪২০,৪৬৫,৪৬৭,৪৬৬,৪৬৮,৪৬৯,৪৭১,৪৭২,৪৭৩,৪৭৪,১২০(B) আইপিসি ধারায় মামলা রুজু করে কান্দি মহকুমা আদালতে পেশ করলে কান্দি মহকুমা আদালতের বিচারক সৈকত সরকার ১৪ দিনের CID হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন নদীয়া মুর্শিদাবাদ রেঞ্জের সিআইডি DSP শিমুল সরকার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

