দশম শ্রেণীর ছাত্রীর গলায় ছুরি চালাল এক যুবক । ক্লাসের ভিতর ঢুকেই করা হল আক্রমণ । ছুরি চালানোর অভিযোগ উঠল বহিরাগত এক যুবকের বিরুদ্ধে । বাধা দিতে গেলে ছুরিকাহত হন ওই ছাত্রীর বাবাও । পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অঞ্চলে বুধবার ঘটে গেল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা । এদিনের ঘটনায় প্রশ্নের মুখে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা ।
প্রেমে প্রত্যাখ্যান! তাই মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলাকালীনই স্কুলে ঢুকে ছাত্রীর গলায় ছুরি চালানোর ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার রসকুণ্ডু হাইস্কুলে । মেয়ের উপর আক্রমণ হতে দেখে, বাধা দিতে গিয়ে আহত হয়েছেন ওই ছাত্রীর বাবাও । তাদের দু’জনকেই উদ্ধার করে নিয়ে আসা হয়েছে গড়বেতা হাসপাতালে ।
এদিনের ঘটনায় অভিযুক্ত বছর একুশের বহিরাগত গোবিন্দ বিশ্বাস । সূত্রের খবর, গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত যুবক । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ । এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে পড়েন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা । প্রশ্নের মুখে পড়ে গিয়েছে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা ।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে এদিন ইংলিশ পরীক্ষা চলছিল; পরীক্ষা শুরু হওয়ার আগে এই ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে । তবে এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে । অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ । ঘটনাই লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবার । একই সঙ্গে থানায় অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

