রায়গঞ্জ মেডিক্যাল কলেজ থেকে মালদা মেডিক্যাল কলেজে রেফার করা সদ্যোজাতকে নিয়ে যাওয়ার সময় ১০২ অ্যাম্বুলেন্সের পরিষেবা পেতে টাকা চাওয়ার অভিযোগ উঠল । বুধবার দুপুরে রায়গঞ্জ মেডিকেলে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ।
অসুস্থ শিশুর বাবা উত্তর দিনাজপুরের হেমতাবাদের সুরঙ্গপুরের বাসিন্দা জালাল হোসেইনের দাবী, রায়গঞ্জ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । ৩ দিনের সদ্যোজাত শিশু সন্তানকে মালদা মেডিক্যাল কলেজে রেফার করা হলে তিনি ১০২ অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করেন। মেডিক্যাল কলেজের হেল্প ডেস্ক এবং ১০২ এর টোল ফ্রি নম্বর থেকেও তাকে বিনামুল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় বলে জানানো হয়। কিন্তু তিনি মেডিক্যাল কলেজ চত্ত্বরে ১০২ অ্যাম্বুলেন্সের কাউন্টারে গেলে সেখানকার কর্মীরা তার কাছে টাকা চায়, এবং টাকা ছাড়া ১০২ অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না বলেও জানানো হয় বলে অভিযোগ।
ঘটনা মেডিকেল কর্তৃপক্ষকে জানালে তারপর অ্যাম্বুলেন্স দিতে রাজি হয় বলে দাবী। মা ও সদ্যোজাত সন্তানকে সরকারি হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত এবং বাড়ি থেকে নিয়ে আসা ও পৌছে দেওয়ার জন্য সরকারিভাবে ১০২ অ্যাম্বুলেন্সের ফ্রি পরিষেবা থাকলেও এই টাকা চাওয়ার অভিযোগের ঘটনা প্রায়শই সামনে আসে। আর এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। যদিও বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ মেডিকেলের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা।
এই ঘটনার আগেও বারংবার রেফার নিয়ে সমস্যা দেখা গেছে রাজ্য জুড়ে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বৈঠকে ‘রেফার’ নিয়ে নানা কথা-সমাধান করার করা বলেছেন । যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেও এহেন ঘটনা ঘটে সেইখানে রাজ্যের সাধারন মানুষের জীবন প্রশ্নের মুখেই পড়ছে বারবার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

