ভাটপাড়ায় খুন শাসক ঘনিষ্ঠ! অধরা দুষ্কৃতীরা

মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই খুন হয়ে গেলেন ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ভিকি যাদব । স্থানীয় সূত্রে খবর, তিনি পেশায় একজন খাটাল ব্যবসায়ী ছিলেন । পাশাপাশি জানা যায়, মৃত যুবক তৃণমূলের যথেষ্ঠ ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন এলাকায় । একই সঙ্গে আরও জানা যায় বারাকপুরের সাংসদ অর্জুন সিংহের ভাইপোর খুবই পরিচিত ছিলেন তিনি ।

এদিনের ঘটনায় জানা গিয়েছে, নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন ৩৫ বছর বয়সী ভিকি । ঠিক সেই সময় তিন দুষ্কৃতী বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । ঘটনায় ঝাঁঝরা হয়ে যায় ভিকির শরীর । রক্তাক্ত অবস্থায় ভিকিকে উদ্ধার করে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারাল হাসপাতলে ভর্তি করেন স্থানীয়রা । পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এখনও পর্যন্ত আততায়ীদের চিহ্নিত করা যায়নি । দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । তবে এই হামলার নেপথ্যে ব্যক্তিগত কারণ না রাজনিতিক উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ । তবে একই সঙ্গে জানা যাচ্ছে, গত লোকসভা নির্বাচনের পর ভাটপাড়ায় ভোট পরবর্তী হিংসায় খুন হয়েছিল আকাশ যাদব; সেই খুনের ঘটনায় সিবিআই এই ভিকি যাদবকে একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল । গতকালের ঘটনার পর আজ সকালেও এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে । পাশাপাশি জানা যাচ্ছে এলাকায় এখনও পুলিশ মোতায়েন করা রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube